স্টার টেক অনলাইন শপে অর্ডার করে ক্রেতা তার পণ্যটি যেকোনো শপ থেকে স্টোর পিক করতে পারবেন। এক্ষেত্রে -
অবশ্যই এজেন্টের কনফার্মেশনের পর প্রদত্ত সময়ে শপ থেকে পণ্য রিসিভ করতে হবে।
নির্দিষ্ট শপে পণ্যের স্টক না থাকলে অন্য শপ থেকে পণ্য ঐ শপে ট্রান্সফার করে আনার পর ক্রেতা স্টোর পিক করতে পারবেন তবে এক্ষেত্রে এডভান্স পেমেন্ট করতে হবে।
স্টোর পিক এর এজেন্টে কনফার্মেশন দেয়া সময় এর ৩ দিনের মধ্যে ক্রেতাকে উক্ত শপ থেকে পণ্য রিসিভ করতে হবে।
এডভান্স পেমেন্ট করে পণ্য বুক না করলে যেকোনো সময় পণ্যের স্টক / মূল্য পরিবর্তিত হতে পারে। এক্ষেত্রে ক্রেতাকে পরিবর্তিত মূল্যে পণ্য ক্রয় করতে হবে।
কনফার্মেশনের ৩ দিন এবং পেমেন্ট করে বুক করা অর্ডার এর পণ্য ১৫ দিনের মধ্যে ক্রেতা রিসিভ না করলে অর্ডার স্বয়ংক্রিয়ভাবে ক্যান্সেল হয়ে যাবে। এক্ষেত্রে পেমেন্ট রিফান্ড হলে ক্রেতাকে রিফান্ড চার্জ প্রদান করতে হবে।
AC (এসি) ক্রয়ের ক্ষেত্রে ক্রেতা অনলাইন অর্ডার করে শুধুমাত্র ঢাকা ও গাজীপুর ব্রাঞ্চ থেকে ফ্রী স্টোর পিক করতে পারবেন। এছাড়া অন্য যেকোনো জেলায় ডেলিভারি / স্টোর পিক এর ক্ষেত্রে কুরিয়ার চার্জ প্রযোজ্য।
স্টার টেক এক্সপ্রেস ডেলিভারির শর্তাবলি
শুধুমাত্র পণ্য স্টকে থাকলে এক্সপ্রেস ডেলিভারিতে অর্ডার গ্রহণ করা হয়।
ডেলিভারি চার্জ নির্ধারিত হবে পণ্যের আকার ও ওজন অনুসারে।
এক্সপ্রেস ডেলিভারি শুধুমাত্র সেদিনই কার্যকর হবে, যদি দুপুর ১২টার আগে অর্ডার কনফার্ম করা হয়।
দুপুর ১২টার আগে কনফার্ম হলে সেই দিনেই পণ্য ডেলিভারি করা হবে।
বড় বা ভারী পণ্য হলে কিছু ক্ষেত্রে সময় পরিবর্তন হতে পারে, এ বিষয়ে আমাদের এজেন্ট আপনাকে কল করে জানিয়ে দেবেন।